জাপানের সামরিকীকরণের পুরনো পথ শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন। বুধবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাপান প্রতিবেশী দেশগুলোর উপকূলীয় অঞ্চল পর্যন্ত পৌঁছাতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করেছে, গণমাধ্যমে এমন প্রতিবেদনের প্রতিক্রিয়ায় চিয়াং বিন এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘কিছুদিন ধরে জাপানের ডানপন্থী শক্তিগুলো ঘন ঘন নানা পদক্ষেপ নিয়ে পুনঃসামরিকীকরণের প্রচেষ্টা ত্বরান্বিত করছে। একচেটিয়াভাবে প্রতিরক্ষাভিত্তিক নীতি, নিষ্ক্রিয় প্রতিরক্ষা কৌশল এবং আত্মরক্ষার ছদ্মবেশ পুরোপুরি পরিত্যাগ করে জাপানের আঞ্চলিক সীমানার বাইরে দূরপাল্লার আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন করতে স্পষ্টতই অগ্রসর হচ্ছে।
একটি স্পষ্ট হুমকি উল্লেখ করে, চীনের পক্ষ থেকে জাপানকে সতর্ক করে তিনি বলেন, আমরা জাপানকে দৃঢ়ভাবে সতর্ক করছি যে সামরিকবাদের পুরনো পথ আত্মধ্বংসের পরিণতি ডেকে আনবে। জাপান যদি চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘনের জন্য শক্তি প্রয়োগ করার সাহস করে, তবে তা চূড়ান্ত পরাজয়ের মুখোমুখি হবে এবং আরও সম্পূর্ণ ব্যর্থতার সম্মুখীন হবে।
জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি