যুদ্ধ শেষ করতে ইরানের তিন শর্ত

যুদ্ধ শেষ করতে ইরানের তিন শর্ত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শেষ করার একমাত্র উপায় হলো ইরানের বৈধ অধিকার স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে আগ্রাসন না করার আন্তর্জাতিক নিশ্চয়তা। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরান প্রতিশ্রুতিবদ্ধ।

একই দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে টেলিফোনে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাত চায় না এবং কেবল আত্মরক্ষার অধিকার অনুযায়ী নিজেদের ভূখণ্ডে হামলার জন্য ব্যবহৃত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে। তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যদি ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও সামরিক আগ্রাসনের কারণগুলো সমাধান করতে ব্যর্থ হয়, তবে বৈশ্বিক নিরাপত্তা অস্থিতিশীল হয়ে পড়তে পারে।

এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, একটি ইরানি ব্যাংকে রাতভর হামলার ঘটনার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর্পস (আইআরজিসি) বলেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের হুমকি শেষ হয়েছে বলে তারা মনে না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘাঁটিতে হামলা অব্যাহত থাকবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শিগগিরই শেষ হবে, কারণ ‘লক্ষ্যবস্তু হিসেবে প্রায় কিছুই আর অবশিষ্ট নেই।’ কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, , ‘আমাদের সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই অভিযান যতদিন প্রয়োজন ততদিন চলবে।’

ফয়সল/লুৎফর তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

এম রহমান

এম রহমান

More than 3 years experience on reporting in various fields.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.