এপ্রিল ২৩: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে, ইরান সবসময় সংলাপ ও চুক্তির মাধ্যমে সমস্যার সমাধানকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ আরোপ এবং হুমকি দেওয়া প্রকৃত আলোচনার প্রধান বাধা। বিশ্ব যুক্তরাষ্ট্রের সীমাহীন ভণ্ডামি এবং কথা ও কাজের মধ্যেকার অসংগতি দেখে ফেলেছে।
(রুবি/হাশিম/সুবর্ণা)