এপ্রিল ২৩: রাশিয়ার প্রেসিডেন্টের প্রেসসচিব দিমিত্রি পেসকভ গতকাল (বুধবার) একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে ইচ্ছুক, কিন্তু এই ধরনের বৈঠক কেবল রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তির চূড়ান্ত পর্যায়েই ফলপ্রসূ হবে। পেসকভ বলেন, এই ধরনের বৈঠকের একটি সুস্পষ্ট উদ্দেশ্য থাকতে হবে। সংঘাত নিরসনে ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়া কোনো রাজনৈতিক সদিচ্ছা দেখেনি।
(রুবি/হাশিম/সুবর্ণা)