এপ্রিল ২৩: গত বছর চীনের পর্যটন শিল্পের অর্থনৈতিক উত্পাদনমূল্য ৯.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বের গড় বৃদ্ধির হারের দ্বিগুণেরও বেশি। চীনে আসা বিদেশি পর্যটকদের ভ্রমণের ধরনও বদলে যাচ্ছে। স্রেফ দর্শনীয় স্থান দেখার জন্য তাঁরা এখন আর চীনে আসছেন না, তাঁরা এখন চীনকে অনুভব করতে চান, চীনের সাথে ও চীনাদের সাথে মিশতে চান। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ সব কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন।
তিনি বলেন, সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে ভিসামুক্ত সুবিধা নিয়ে চীনে আসা বিদেশির সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে। এখন বসন্ত ও গ্রীষ্মকালের ভ্রমণ-মৌসুম শুরু হয়েছে। এ সময় আরও বেশি বিদেশি বন্ধু চীনে আসবেন এবং আসল চীনকে কাছ থেকে দেখবেন ও অনুভব করবেন বলে আশা করা যায়। (শিশির /আলিম/আকাশ)
外交部:欢迎更多外国朋友用好免签便利 沉浸式感受中国
4月23日,外交部发言人郭嘉昆主持例行记者会。有记者问,中国旅游业经济产值去年增长9.9%,是全球增速的两倍多。我们注意到,越来越多来华外国游客正在改变旅行方式,从“观光打卡”升级为“深度沉浸”,从“体验中国”转向“融入中国”,请问发言人对此有何评论?
郭嘉昆表示,最新数据显示,今年一季度免签入境外国人次再次上涨,同比增幅近30%。
真实的中国,远比想象中的更有魅力。春夏旅游季已经开启,欢迎更多外国朋友用好免签便利,沉浸式感受一个既古老又现代的中国。