বৃহস্পতিবার সকালে, দক্ষিণ কোরিয়া থেকে ফেরত আনা চীনের গণ স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্যের দেহাবশেষ সেন ইয়াংয়ে সমাধিস্থ করা হয়। এর আগে ১২ দফায় চীনা বীরদের দেহাবশেষ দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফেরত আনা হয়।
চীনের বিমানবাহিনীর বিশেষ বিমানে করে দক্ষিণ কোরিয়া থেকে চীনের সেন ইয়াংয়ে বীর সৈনিকদের দেহাবশেষ নিয়ে আসা হয়। বিমানটি চীনের আকাশসীমায় প্রবেশ করলে, বিমানবাহিনীর চারটি যুদ্ধবিমান সেটিকে সসম্মানে এসকর্ট করে, গন্তব্যস্থলে নিয়ে যায়।
(আকাশ/আলিম/শিশির)