Friday, April 24, 2026
Live

ই উ শহরের উন্নয়ন-অভিজ্ঞতাকে কাজে লাগাতে সি’র নির্দেশনা

ই উ শহরের উন্নয়ন-অভিজ্ঞতাকে কাজে লাগাতে সি’র নির্দেশনা

এপ্রিল ২৩: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট, ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং, সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ র্নিদেশনা দেন। নির্দেশনায় তিনি বলেন, ই উ শহরে তৈরি ছোট ছোট পণ্যগুলো নিয়ে বড় একটি বাজার ও শিল্প সৃষ্টি হয়েছে এবং শহরটি উন্নয়নের নিজস্ব অভিজ্ঞতা সঞ্চয় করেছে। এ অভিজ্ঞতাকে অন্যান্য অঞ্চলের উন্নয়নেও কাজে লাগাতে হবে। শহরটি স্থানীয় বাস্তব অবস্থা অনুযায়ী, জেলা পর্যায়ের অর্থনীতি উন্নয়নের একটি সফল দৃষ্টান্ত স্থাপন করেছে।

সি চিন পিং বলেন, কর্মক্ষমতার একটি সঠিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা এবং অনুশীলনের অধ্যয়ন ও শিক্ষার পাশাপাশি আমাদেরকে অবশ্যই, "ই উ উন্নয়ন অভিজ্ঞতা"-কে আরও কার্যকরভাবে প্রয়োগ করতে হবে এবং সকল অঞ্চলকে তাদের নিজস্ব সম্পদভাণ্ডারের ওপর ভিত্তি করে, তৃণমূল ও জনগণের অগ্রণী চেতনাকে সম্মান করে, সংস্কার ও উদ্ভাবন করে, কঠোর ও অধ্যবসায়ের সাথে কাজ করে, এবং তাদের নিজস্ব বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি উচ্চ-মানের উন্নয়ন-পথ অন্বেষণ করতে পথনির্দেশনা দিতে হবে, যাতে দেশের সামগ্রিক উন্নয়নে আরও ভালোভাবে সেবা করা এবং এর সাথে একীভূত হওয়া যায়।

চে চিয়াং প্রদেশে কাজ করার সময়ে প্রেসিডেন্ট সি অনেক বারের মতো ই উ শহর পরিদর্শন করেছিলেন এবং বিভিন্ন সময় তিনি ই উ-র অভিজ্ঞতার কথা বলেছেন। সাম্প্রতিক বছরগুলোতে ই উ ক্ষুদ্র পণ্য বাজারে বণিকের সংখ্যা ১২ লাখ ৬০ হাজারের বেশি এবং বিশ্বের ২৩০টি দেশ ও অঞ্চলের মধ্যে বাণিজ্যিক বিনিময় বজায় রাখছে। ২০২৫ সালে, বৈদেশিক বাণিজ্য রপ্তানির পরিমাণের দিক দিয়ে, ই উ চীনের সব শহর ও জেলার মধ্যে প্রথম স্থানে ছিল। (শিশির/আলিম/আকাশ)

习近平近日作出重要指示强调 把“义乌发展经验”进一步总结好运用好 探索走出符合各自实际的高质量发展之路

  中共中央总书记、国家主席、中央军委主席习近平近日作出重要指示指出,义乌小商品闯出大市场、做成大产业,形成“义乌发展经验”,这是因地制宜发展县域经济的成功实践。

  习近平强调,要结合开展树立和践行正确政绩观学习教育,把“义乌发展经验”进一步总结好、运用好,引导各地区立足自身资源禀赋,尊重基层和群众首创精神,改革创新、真抓实干、久久为功,探索走出符合各自实际的高质量发展之路,更好服务和融入全国发展大局。

  习近平在浙江工作期间,多次到义乌调研,总结推广“义乌发展经验”。这些年来,义乌不断书写“小商品、大市场”新篇章,目前小商品市场经营主体突破126万户,与230多个国家和地区有贸易往来,2025年外贸出口额居全国县(市、区)首位。

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.