ইসরায়েলে চীনের নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে সতর্কবার্তা

ইসরায়েলে চীনের নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে সতর্কবার্তা

এপ্রিল ৬, সিএমজি বাংলা ডেস্ক: ইসরায়েলে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে সেখানকার চীনা দূতাবাস। শনিবার এক বিজ্ঞপ্তিতে দূতাবাস নিরাপত্তা জোরদারের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা এড়িয়ে চলা এবং যতো দ্রুত সম্ভব নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে।

দূতাবাস জানায়, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ এবং যে কোনো সময় সংঘাতের মাত্রা আরও বাড়তে পারে। এতে স্কুল, বিদ্যুৎকেন্দ্র, শিল্প এলাকা এবং অন্যান্য বেসামরিক স্থাপনা ঝুঁকিতে পড়তে পারে। এর মধ্যে হাইফা বন্দরসহ বেশ কিছু স্পর্শকাতার জায়গা লক্ষ্যবস্তু হতে পারে, বিভিন্ন গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশের পরই সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলে চীনা দূতাবাস।

বিজ্ঞপ্তিতে আরও এসেছে, চীনা নাগরিকদের ইসরায়েলের বিমান ও সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র, রেলস্টেশন, তেল শোধনাগারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সামরিক সংশ্লিষ্ট এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, কারখানা এবং গুরুত্বপূর্ণ সড়কও চীনের নাগরিকদের এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস।

দূতাবাস নাগরিকদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানোর পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

মোবাইলে সতর্কবার্তা বা সাইরেন শোনা গেলে দ্রুত বোমা আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দিয়েছে চীন দূতাবাস।

লুৎফর/হাশিম

তথ্য ও ছবি: সিজিটিএন।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.