ওয়াং ই-র সঙ্গে ফরাসি প্রেসিডেন্টের বিদেশবিষয়ক উপদেষ্টার ফোনালাপ

ওয়াং ই-র সঙ্গে ফরাসি প্রেসিডেন্টের বিদেশবিষয়ক উপদেষ্টার ফোনালাপ
নভেম্বর ২৮: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, গতকাল (বৃহস্পতিবার), ফরাসি প্রেসিডেন্টের বিদেশবিষয়ক উপদেষ্টা ইমানুয়েল বোনের সঙ্গে এক ফোনালাপে মিলিত হন। ফোনালাপে ওয়াং ই বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে অশান্তি ও জটিলতা বিরাজ করছে, নতুন সমস্যা ও নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে। এ অবস্থায়, চীন ও ফ্রান্সের মধ্যে নিয়মিত সংলাপ বজায় রাখা এবং কৌশলগত সমন্বয় জোরদার করা প্রয়োজন। দুই দেশের নেতাদের কৌশলগত নেতৃত্বও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই পক্ষের সর্বাঙ্গীণ পারস্পরিক সহায়তামূলক সহযোগিতা গভীর করা, সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করা, বহুপাক্ষিকতাবাদ রক্ষা এবং বিশ্বব্যবস্থার সংস্কার ও উন্নয়নে নতুন গতিশক্তি যোগ করা, এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন ও ফ্রান্সের যথাযথ দায়িত্ব পালন করা উচিত। তিনি আশা করেন, ফ্রান্স ইইউ-কে ইতিবাচক ও যৌক্তিক চীননীতি অনুসরণ করতে, অংশীদারিত্বের মৌলিক অবস্থান দৃঢ়ভাবে ধরে রাখতে, আলোচনা ও পরামর্শের মাধ্যমে অর্থনৈতিক ও বাণিজ্যিক মতপার্থক্য যথাযথভাবে মোকাবিলা করতে, এবং চীন-ইউরোপ সম্পর্ককে সঠিক পথে সুস্থভাবে এগিয়ে নিতে প্রেরণা জোগাবে। তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থান তুলে ধরে ওয়াং ই বলেন, জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর তাইওয়ানসংক্রান্ত উস্কানিমূলক মন্তব্য ইতিহাসের পরিপন্থি এবং চীনের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে ক্ষুণ্ণ করেছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও সার্বিক কৌশলগত অংশীদার হিসেবে, চীন ও ফ্রান্সের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়লব্ধ ফলাফল রক্ষা করা এবং পরস্পরের মূল স্বার্থসংক্রান্ত ইস্যুতে দৃঢ়ভাবে একে অপরকে সমর্থন করা উচিত। আশা করা যায়, ফ্রান্স ‘এক-চীননীতি’-তে দৃঢ়ভাবে অটল থাকবে। এ সময় ইমানুয়েল বোন বলেন, প্রেসিডেন্ট ম্যাক্‌খোঁ চীন সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তার সফরকালে দুই দেশের নেতাদের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় ও গভীর করা এবং ফ্রান্স-চীন, ইউরোপ-চীন সম্পর্ক এগিয়ে নেওয়া, ও বৈশ্বিক সংকট মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে গভীর কৌশলগত আলোচনা হবে। তিনি বিশ্বাস করেন যে, এই সফর দুই দেশের সম্পর্কের উচ্চমানের উন্নয়নে নেতৃত্ব দেবে এবং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য নতুন অবদান রাখবে। উভয় পক্ষ ইউক্রেন সংকট নিয়েও মতবিনিময় করেন। বোন ফ্রান্সের অবস্থান তুলে ধরেন। ওয়াং ই বলেন, শান্তির জন্য সব প্রচেষ্টাকে চীন সমর্থন করে; ব্যাপক, দীর্ঘস্থায়ী ও সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য শান্তিচুক্তি অর্জনের প্রচেষ্টাকে চীন সমর্থন করে; ভারসাম্যপূর্ণ, কার্যকর ও টেকসই ইউরোপীয় নিরাপত্তা কাঠামো গঠনের প্রচেষ্টাকে চীন সমর্থন করে; এবং এ ব্যাপারে ফ্রান্সের সাথে যোগাযোগ বজায় রাখতে চায়। (শিশির/আলিম/মুক্তা) 王毅同法国总统外事顾问博纳通电话    中共中央政治局委员、中央外办主任王毅27日应约同法国总统外事顾问博纳通电话。   王毅表示,当前国际形势变乱交织,新问题、新挑战层出不穷,中法双方有必要保持经常对话,加强战略协调。两国元首的战略引领至关重要。双方应深化全方位互利合作,推动中法全面战略伙伴关系迈上新台阶,为维护多边主义、改革完善全球治理注入新动力,展现中法两国作为联合国安理会常任理事国的责任担当。希望法方推动欧盟奉行积极理性对华政策,坚持伙伴关系基本定位,通过对话协商妥处经贸分歧,推动中欧关系沿着正确轨道健康发展。   王毅阐明中方在台湾问题上的立场,强调日本现职领导人发表涉台挑衅言论,公然开历史倒车,侵害中国主权和领土完整。中法作为安理会常任理事国和全面战略伙伴,应当共同维护二战胜利成果,在涉及对方核心利益问题上坚定相互支持。希望法方继续坚定恪守一个中国原则。   博纳表示,马克龙总统期待很快访问中国,巩固深化两国元首的友谊,并就推进法中、欧中关系以及共同应对全球性危机进行深入战略沟通。相信此访将引领两国关系高质量发展,并为世界和平稳定作出新贡献。法方坚持独立自主外交传统,坚定不移奉行一个中国政策,理解中方在台湾问题上的正当立场。期待同中方增进相互信任,加强对话协作,共同应对全球治理及经济失衡等挑战。欧中关系健康发展至关重要,法方愿在良好法中关系基础上为欧中对话合作发挥积极作用。   双方还就乌克兰危机交换意见。博纳介绍了法方立场。王毅表示,中方支持一切致力于和平的努力,支持达成全面、持久、当事各方都接受的和平协议,支持构建均衡、有效、可持续的欧洲安全架构,愿同法方就此保持沟通。

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.