ফেব্রুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীন আবারও জার্মানির সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হয়েছে। শুক্রবার জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা ডেস্টাটিসের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দুই দেশের মোট আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিমাণ ছিল ২৫১ দশমিক ৮ বিলিয়ন ইউরো।
ডেস্টাটিস জানিয়েছে, ২০২৫ সালে চীন থেকে জার্মানির আমদানি হয়েছে ১৭০ দশমিক ৬ বিলিয়ন ইউরো এবং চীনে জার্মানির রপ্তানির পরিমাণ ছিল ৮১ দশমিক ৩ বিলিয়ন ইউরো। বছরওয়ারি দুই দেশের বাণিজ্য বেড়েছে ২ দশমিক ১ শতাংশ।
২০১৫ সাল থেকে চীন ধারাবাহিকভাবে জার্মানির সবচেয়ে বড় আমদানির উৎস হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।
অন্যদিকে, একই সময়ে জার্মানি ও যুক্তরাষ্ট্রর মধ্যে বাণিজ্য ৫ শতাংশ কমে ২৪০ দশমিক ৫ বিলিয়ন ইউরোয় নেমে এসেছে, যা মূলত শুল্কনীতি ও বাণিজ্য বিরোধের প্রভাব বলে উল্লেখ করা হয়েছে।
জার্মান ব্যবসায়ী সংগঠন বিজিএ এবং ডিআইএইচকে বলেছে, বৈশ্বিক চাহিদা দুর্বলতা, ভূরাজনৈতিক উত্তেজনা ও সুরক্ষাবাদী নীতির কারণে রপ্তানি খাত চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে আমদানির ইতিবাচক প্রবণতার ফলে চীন আবারও জার্মানির সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাজারে পরিণত হয়েছে।
ফয়সল/শুভ
তথ্য ও ছবি: সিজিটিএন
জার্মানির সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার এখন চীন
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.