ঢাকা-কাপাসিয়া রোডে ভাড়া কমলো এমপি সালাউদ্দীন আইউবীর উদ্দ্যোগে। এ ব্যাপারটি নিশ্চিত করে গাজীপুর-৪ আসনের এমপি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এই পোস্টে তিনি গাজীপুর থেকে কাপাসিয়ার টোক পর্যন্ত বিভিন্ন পরিবহনের নতুন ভাড়ার তালিকা দিয়েছেন।
এমপি সালাউদ্দীন আইউবীর পোস্টটি এখানে হুবহু তুলে ধরা হলো-
এমপি সালাউদ্দীন আইউবীর পোস্টটি এখানে হুবহু তুলে ধরা হলো-
"সম্মানিত কাপাসিয়াবাসী, আসসালামু আলাইকুম। আশপাশের উপজেলার তুলনায় কাপাসিয়ায় চলাচলকারী বাস ভাড়া অনেক বেশি। এ বিষয়টি নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে কথা বলে সরকার নির্ধারিত ভাড়ার আলোকে ভাড়া নির্ধারণ করার চেষ্টা করা হয়েছে। কার্যত ভোক্তা অধিকার কর্তৃপক্ষ কোন ভূমিকা রাখতে পারেনি।
বিষয়টি নিয়ে আমি মাননীয় সড়ক ও পরিবহন মন্ত্রীর দ্বারস্থ হই। একইসাথে বাস মালিক সমিতির সাথে আলোচনা চলমান রাখা হয়।
সামগ্রিক বিশ্ব পরিস্থিতির কারণে, চলমাল তেল সংকট, কাপাসিয়া ব্রিজের টোল, প্রশাসনিক অব্যবস্থাপনা, রাস্তায় যান চলাচলের নৈরাজ্য, নানাবিধ চাঁদাবাজি,হয়রানির কারণে আপাতত আলাপ আলোচনার মাধ্যমে চলমান পরিবহন গুলোর মধ্যে তিনটি পরিবহন ভাড়া কিছুটা কমিয়ে নিয়ে আসার ব্যাপারে ঐক্যমত হয়। কাপাসিয়ার মানুষের স্বার্থ রক্ষায় বাস মালিকদের সাথে দীর্ঘ আলোচনা করে ভাড়ার বিষয়ে নিম্নোক্ত হারে ভাড়া কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়। যা আজ ১৬ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে ইনশাআল্লাহ।
- গাজীপুর থেকে অনন্যা ক্লাসিক পরিবহনে টোক পর্যন্ত ভাড়া ছিল ২০০ টাকা। আজ থেকে সেটা হবে ১৫০ টাকা।
- গাজীপুর থেকে অনন্যা পরিবহণে টোক পর্যন্ত ভাড়া ছিল ১৯০ টাকা আজ থেকে সেটা হবে ১৫০ টাকা।
- গাজীপুর থেকে জলসিঁড়ি পরিবহনে টৌক পর্যন্ত ভাড়া ছিল ১৭০ টাকা। আজ থেকে সেটা হবে ১৫০ টাকা।
বিশেষ দ্রষ্টব্য: পুনঃ নির্ধারিত ভাড়ার আলোকে এখন পর্যন্ত টিকিট মুদ্রণ সম্পন্ন করা যায়নি। সে কারণে পূর্বের মুদ্রিত টিকিটে বিশেষ সিল ব্যবহার করে সিদ্ধান্তকৃত ভাড়া আজ থেকেই কার্যকর হবে ইনশাআল্লাহ।
সম্মানিত কাপাসিয়াবাসী, আপনারা আমাকে ভালোবেসে আপনাদের খেদমতের জন্য বাছাই করেছেন। সংশ্লিষ্ট সকল পক্ষকে সাথে নিয়ে ই কাপাসিয়ার অসঙ্গতি, অব্যবস্থাপনা দূর করে উন্নয়নে ভূমিকা রাখতে চাই। কার্যকর পরিবর্তন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দরকার আপনাদের সহযোগিতা, ধৈর্য এবং সরকারের সদিচ্ছা। আমি দল মতের ঊর্ধ্বে উঠে সকলকে সাথে নিয়ে, সকলের সহযোগিতায় নিরাপদ ও উন্নত কাপাসিয়া গড়তে চাই। আশা করি আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ।"