চাঁদে প্রাকৃতিক কার্বন ন্যানোটিউব পেয়েছে চীনের ছাং’এ-৬

চাঁদে প্রাকৃতিক কার্বন ন্যানোটিউব পেয়েছে চীনের ছাং’এ-৬
জানুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীন প্রথমবারের মতো চাঁদে প্রাকৃতিকভাবে বিদ্যমান সিঙ্গেল-ওয়ালড কার্বন ন্যানোটিউব ও গ্রাফাইটিক কার্বনের অস্তিত্ব নিশ্চিত করেছে। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। চিলিন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই গবেষণা পরিচালনা করেন। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ন্যানো লেটারস-এ প্রকাশিত হয়েছে এর বিস্তারিত। উপাদানগুলো চাঁদের অন্ধকার পৃষ্ঠ থেকে সংগ্রহ করা ছাং’এ–৬ মিশনের নমুনায় পাওয়া গেছে। গবেষকদের মতে, এ আবিষ্কারে ইঙ্গিত পাওয়া গেছে যে, চাঁদের দূর পৃষ্ঠ কাছের পৃষ্ঠের তুলনায় ভূতাত্ত্বিকভাবে বেশি সক্রিয়। গবেষণায় বলা হয়েছে, ক্ষুদ্রাকৃতির গ্রহাণুর আঘাত, আগ্নেয়গিরির কার্যকলাপ এবং সৌরঝড়ের প্রভাবে চরম পরিবেশে আয়রন-ক্যাটলাইজড প্রক্রিয়ার মাধ্যমে এসব কার্বন ন্যানোটিউব তৈরি হয়েছে। ছাং’এ ৬-এর নমুনার সঙ্গে চাঁদের নিকট পৃষ্ঠ থেকে ছাং’এ–৫ মিশনে পাওয়া নমুনা তুলনা করে দেখা যায়, দূর পৃষ্ঠের কার্বন গঠনে তুলনামূলকভাবে বেশি ত্রুটি রয়েছে। গবেষকদের ধারণা, দূর পৃষ্ঠে ক্ষুদ্র গ্রহাণুর আঘাত বেশি হওয়ায় এই পার্থক্য তৈরি হয়েছে। গবেষকরা মনে করছেন, এই আবিষ্কার কার্বন বিজ্ঞানে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে এবং ভবিষ্যতে উন্নত কৃত্রিম উপাদান তৈরির পথও দেখাবে। ফয়সল/শুভ তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.