চীনের নতুন আবিষ্কার, পেশি সারাবে স্বয়ংক্রিয় ডিভাইস

চীনের নতুন আবিষ্কার, পেশি সারাবে স্বয়ংক্রিয় ডিভাইস
জানুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক: পেশির ক্ষত সারাতে সক্ষম একটি ক্ষুদ্র ও জৈবিক ইমপ্লান্ট ডিভাইস তৈরি করেছেন চীনের একদল বিজ্ঞানী। তার, ব্যাটারি কিংবা অস্ত্রোপচারের মাধ্যমে ডিভাইস অপসারণের প্রয়োজন ছাড়াই এটি কাজ করবে। মানবদেহের শরীরের নিজস্ব নড়াচড়া থেকে শক্তি উৎপন্ন করবে এ যন্ত্র। তাই এতে লাগবে না কোনো ব্যাটারি। গবেষণাটি আন্তর্জাতিক জার্নাল সেল বায়োম্যাটেরিয়ালস-এ প্রকাশিত হয়েছে। গুরুতর পেশি আঘাতের চিকিৎসায় যা দেখাচ্ছে এক নতুন সম্ভাবনা। ডিভাইসটি দুটি নরম অংশ নিয়ে গঠিত। প্রথম অংশটি পাতলা ও নমনীয় ফিল্মের মতো। এটি প্রাকৃতিক উপাদানে তৈরি। হাঁটু বা কনুইয়ের মতো জয়েন্টের কাছে এটি স্থাপন করলে শরীরের স্বাভাবিক গতিকে হালকা বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করবে এটি। দ্বিতীয় অংশটি জেল-সদৃশ সহায়ক কাঠামো, যা সরাসরি ক্ষতস্থানে বসানো হবে। বৈদ্যুতিক সংকেত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত পেশিতে বৈদ্যুতিক উদ্দীপনা পৌঁছে দেবে ওটা। মূলত ওই উদ্দীপনাই পেশি কোষের পুনর্গঠন ও বৃদ্ধি ত্বরান্বিত করবে। জেল কাঠামোটি নতুন টিস্যু গঠনের মতো পরিবেশ তৈরি করবে। গবেষকদের মতে, ডিভাইসটির বড় সুবিধা হলো এটি স্বনির্ভর। রোগীর নিজের নড়াচড়া থেকেই শক্তি সংগ্রহ করে এটি কাজ করে। তাই বাইরে থেকে শক্তির উৎস বা ব্যাটারির প্রয়োজন হয় না। আবার এতে ব্যবহৃত উপাদানগুলো সময়ের সঙ্গে সঙ্গে শরীরের সঙ্গে মিশে যায়। ইঁদুরের ওপর পরীক্ষায় দেখা গেছে, ডিভাইসটি ব্যবহারে মাত্র দুই সপ্তাহের মধ্যে সম্পূর্ণ পেশি পুনরুদ্ধার সম্ভব হয়েছে এবং ডিভাইসটি প্রায় এক মাসের মধ্যে ইঁদুরের শরীরে পুরোপুরি মিশে গেছে। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: চায়না ডেইলি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.