চীনের নতুন উপকরণ শিল্পে গতি যোগাচ্ছে সবুজ প্রযুক্তি ও এআই

চীনের নতুন উপকরণ শিল্পে গতি যোগাচ্ছে সবুজ প্রযুক্তি ও এআই
নভেম্বর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের আনহুই প্রদেশের বেংবু শহরে অনুষ্ঠিত হয়েছে ৫ম আন্তর্জাতিক নতুন উপকরণ শিল্প সম্মেলন। এখানকার কনফারেন্সের কার্ড থেকে পানির বোতল ও শপিং ব্যাগ—সবকিছুই বানানো হয়েছে পরিবেশবান্ধব উপকরণ পলিল্যাকটিক অ্যাসিড দিয়ে। উপকরণটি ভুট্টা, খড়সহ বিভিন্ন জৈব উৎস থেকে তৈরি এক ধরনের পচনশীল পলিমার। প্রচলিত প্লাস্টিকের বিকল্প হিসেবে দ্রুত জনপ্রিয় হচ্ছে এটি। সেইসঙ্গে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে পরিবেশবান্ধব উপকরণ তৈরিতে চীনের সাফল্যের গল্প। প্যাকেজিং, টেক্সটাইল, চিকিৎসা—বিভিন্ন ক্ষেত্রে পিএলএ এখন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিকেও এই উপকরণে তৈরি বায়োডিগ্রেডেবল টেবিলওয়্যার ব্যবহার করা করা হয়েছিল। চার দিনের ওই নতুন উপকরণ সম্মেলনে বিশ্বের প্রায় ৪০০ প্রতিনিধি অংশ নিয়েছিলেন। চীনের নতুন উপকরণ শিল্পের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরা হয় তাতে। চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন সিসিআইডি কনসালটিংয়ের প্রতিবেদনে বলা হয়—২০২৪ সালে চীনের নতুন উপকরণ শিল্পের বাজার আকার দাঁড়িয়েছে ৮ দশমিক ৭ ট্রিলিয়ন ইউয়ানে, যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ৮ শতাংশ বেশি। অন্যদিকে লিথিয়াম ব্যাটারির নিরাপত্তার জন্য বোহেমাইট উপকরণ তৈরি করে বিশ্ববাজারের প্রায় অর্ধেক দখল করেছে আনহুই এস্টোন ম্যাটেরিয়ালস টেকনোলজি কোম্পানি। তাদের গ্রাহকদের মধ্যে রয়েছে ব্যাটারি জায়ান্ট সিএটিএল–ও। কোম্পানির চেয়ারম্যান চিয়াং সুয়েসিন জানান, ‘ব্যাটারি সেপারেটরের ওপর বোহেমাইট প্রলেপ তাপ-সহনশীলতা বাড়ায়, ফলে ব্যাটারি আরও নিরাপদ হয়।’ তাদের তৈরি সিরামিক ফ্লেম রিটারড্যান্ট উচ্চ তাপমাত্রায় শক্ত সিরামিক স্তর তৈরি করে—যা ব্যাটারির শক্তিশালী প্রতিরক্ষা হিসেবে কাজ করে। এআই যুক্ত হওয়ায় নতুন উপকরণের গবেষণায় খুলছে নতুন দিগন্ত। আনহুই নর্থ মাইক্রোইলেকট্রনিক রিসার্চ ইনস্টিটিউটের ব্রেইন–কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষামূলকভাবে একটি ক্রলার যানকে শুধু মস্তিষ্কের সংকেতের মাধ্যমে সামনে-পেছনে চালানো সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানটির বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রধান সান বেইবেই জানান, তারা জেল ইলেকট্রোড ও ব্রেন সিগন্যাল চিপসহ বিভিন্ন ফ্রন্টিয়ার উপকরণে অগ্রগতি অর্জন করেছেন। এআই যুক্ত করে এই প্রযুক্তি শিল্প, স্বাস্থ্যখাতসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগের চেষ্টা চলছে। বিবিসিএ গ্রুপ গত বছর হানিওয়েলের সঙ্গে টেকসই বিমান জ্বালানি উন্নয়নে সহযোগিতা চুক্তি করেছে। ব্রাজিল, হাঙ্গেরি ও থাইল্যান্ডে তাদের উৎপাদন কেন্দ্র রয়েছে, যেখানে স্থানীয় কৃষিজ কাঁচামাল থেকে অর্গানিক অ্যাসিড, স্টার্চ সুগার ও পিএলএ পণ্য তৈরি হচ্ছে। আন্তর্জাতিক উচ্চমানের গ্লাস ইঞ্জিনিয়ারিং বাজারের ৬৫ শতাংশেরও বেশি শেয়ার ধরে রেখেছে চায়না ন্যাশনাল বিল্ডিং ম্যাটেরিয়াল গ্রুপ। নতুন উপকরণ ও প্রযুক্তি বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছে এ প্রতিষ্ঠান। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.