চীনের ভোগ্যপণ্য বিনিময় কর্মসূচিতে বিক্রি ৪৩৩.১৭ বিলিয়ন ইউয়ান

চীনের ভোগ্যপণ্য বিনিময় কর্মসূচিতে বিক্রি ৪৩৩.১৭ বিলিয়ন ইউয়ান

চীনের সরকার-সমর্থিত ভোগ্যপণ্য বিনিময় কর্মসূচির ফলে ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে ৬০.৯৩ মিলিয়নেরও বেশি কেনাকাটা হয়েছে, যার ফলে ৪৩৩.১৭ বিলিয়ন ইউয়ান (প্রায় ৬২.৮৪ বিলিয়ন মার্কিন ডলার) বিক্রি বেড়েছে। শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

গাড়ি বিনিময়ের জন্য মোট ১৪ দশমিক ১ লাখ ভর্তুকি আবেদন জমা পড়ে, যার ফলে প্রথম ত্রৈমাসিকে নতুন গাড়ির বিক্রি ২২৮ দশমিক ৬৯ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।

এই কর্মসূচির অধীনে, উক্ত সময়ে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, কম্পিউটার এবং ওয়াটার হিটারসহ প্রায় ২ দশমিক ৩২ কোটি ১০ লাখ গৃহস্থালি সরঞ্জাম বিনিময় করা হয়েছে, যা বিক্রি ৯৫.৪৩ বিলিয়ন ইউয়ান বাড়িয়েছে।

এই কর্মসূচির অধীনে মোট ৩ দশমিক ৬৩ কোটি ২০ লাখ ডিজিটাল ও স্মার্ট পণ্য বিক্রি হয়েছে, যা ১০৯ দশমিক ০৫ বিলিয়ন ইউয়ান বিক্রি বাড়িয়েছে।

ভোগ বৃদ্ধি করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে চীনা কর্তৃপক্ষ ২০২৬ সালের জন্য ভোগ্যপণ্যের বিনিময় ভর্তুকি কর্মসূচি নবায়নের ঘোষণা দিয়েছে এবং এ বছরের কর্মসূচিকে সমর্থন করার জন্য অগ্রিম ৬২ দশমিক ৫ বিলিয়ন ইউয়ানের অতি-দীর্ঘমেয়াদী বিশেষ ট্রেজারি বন্ড তহবিল বরাদ্দ করেছে।

হাশিম/ঐশী

তথ্য ও ছব: িসনহুয়া।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.