চীনের শেনচৌ-২২ মহাকাশযানের সফল উৎক্ষেপণ

চীনের শেনচৌ-২২ মহাকাশযানের সফল উৎক্ষেপণ
নভেম্বর ২৫: ছাংচেং-২এফ ইয়াও-২২ ক্যারিয়ার রকেট দিয়ে শেনচৌ-২২ মহাকাশযান আজ (মঙ্গলবার) দুপুর ১২টা ১১মিনিটে চীনের কানসু প্রদেশের চিউছুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি সফলভাবে রকেট থেকে আলাদা হয়ে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে, পরে পূর্বনির্ধারিত পদ্ধতি অনুসারে স্বয়ংক্রিয়ভাবে মহাকাশ স্টেশনের সাথে যুক্ত হবে। শেনচৌ-২২ মহাকাশযান মানববিহীন। এতে মহাকাশ খাদ্য, ওষুধ, তাজা ফল ও শাকসবজি, শেনচৌ-২০ মহাকাশযানের পোর্টহোল ফাটল মেরামতের জন্য যন্ত্র, এবং মহাকাশ স্টেশনের জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ পরিবহন করা হচ্ছে। এটা চীনের মানববাহী মহাকাশ কর্মসূচি শুরু পর কে ৩৮তম এবং প্রথম জরুরি উৎক্ষেপণ। (তুহিনা/হাশিম/স্বর্ণা)

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.