এপ্রিল ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও ইথিওপিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানিয়েছেন, চীনের জাতীয় গণ-কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান উ উয়েইহুয়া। ইথিওপিয়ায় তিন দিনের সফরকালে তিনি এই আহ্বান জানান।
গত শুক্রবার থেকে শুরু হওয়া এই সফরে উ উয়েইহুয়া ইথিওপিয়ার প্রেসিডেন্ট তায়ে আতসকে সেলাসি, গণ-প্রতিনিধি পরিষদের স্পিকার তাগেসে চাফো এবং কেন্দ্রীয় পরিষদ স্পিকার আগেগনেহু তেশাগেরের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় উ উয়েইহুয়া বলেন, উভয় দেশের নেতাদের দিক নির্দেশনায় সাম্প্রতিক বছরগুলোতে চীন-ইথিওপিয়া সম্পর্ক দ্রুত বিকশিত হয়েছে। তিনি এই 'অল-ওয়েদার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ' বা সর্বাবস্থার কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
চীন সফরের সময় উ উয়েইহুয়া চীনের ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং আফ্রিকার ৫৩টি দেশের জন্য চীনের ঘোষিত ‘শূন্য-শুল্ক’ নীতি সম্পর্কে ইথিওপিয়াকে অবহিত করেন।
ইথিওপিয়ার নেতারা চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিভিন্ন বৈশ্বিক উদ্যোগ এবং আফ্রিকান দেশগুলোর জন্য শুল্কমুক্ত সুবিধার প্রশংসা করেন। তারা ইথিওপিয়ার আর্থ-সামাজিক উন্নয়নে চীনের দীর্ঘমেয়াদী সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
নাহার/হাশিম
তথ্য ও ছবি-সিনহুয়া।