জানুয়ারি ১৪, সিএমজি বাংলা: চায়না ফাউন্ডেশন ফর রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে বাংলাদেশকে অনুদান দেওয়া একটি মোবাইল মেডিকেল সার্জিক্যাল ভেহিকল হস্তান্তর–গ্রহণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাজধানী ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে চীনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন চায়না ফাউন্ডেশন ফর রুরাল ডেভেলপমেন্টের প্রকল্প ব্যবস্থাপক ছেন ইয়িসুয়ান। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ তৌফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং, আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পক্ষ থেকে অধ্যাপক ডা. আব্দুল্লাহ শাহরিয়ার এবং সহযোগী অধ্যাপক ডা. মো. আনিসুল গনি খানসহ আরও অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা জানান, এই মোবাইল মেডিকেল সার্জিক্যাল ভেহিকল দেশের প্রান্তিক জনগোষ্ঠীর হৃদরোগ চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশ-চীন স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও জোরদার করবে।
ঐশী/ফয়সল
চীন সরকারের সহযোগিতায় বাংলাদেশে স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.