এপ্রিল ৫, সিএমজি বাংলা ডেস্ক: বিভিন্ন সময় চীনের জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তাদের চেতনাকে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে তুলে ধরেছেন দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং। ছিংমিং উৎসব উপলক্ষে তার সেই স্মরণীয় উক্তিগুলো এবং বীরদের প্রতি তার দর্শন তুলে ধরেছেন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না ডেইলি।
প্রেসিডেন্ট সি বলেন, ‘আমাদের সবসময় শহীদদের বীরত্বপূর্ণ কাজ স্মরণ রাখা উচিত এবং তাদের সেই বীরত্বপূর্ণ চেতনা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে হবে।‘
উল্লেখ্য, চীনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী দিবস হল ছিংমিং। এ দিনটিকে শহীদ ও পূর্বপুরুষদের স্মরণের দিন হিসেবে পরিচিত। এই দিনটি একদিকে যেমন প্রিয়জনদের হারানোর শোক ও গভীর স্মৃতির ভার বহন করে, তেমনি বসন্তের আগমনে এটি নতুন জীবন, সম্ভাবনা এবং ভবিষ্যতের আশারও প্রতীক।
লুৎফর/নাহার
তথ্য ও ছবি: চায়না ডেইলি