এপ্রিল ২: মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার গতকাল (বুধবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ সংক্রান্ত জাতীয় বক্তৃতার তীব্র সমালোচনা করেছেন। তিনি এই বক্তৃতাকে "বিচ্ছিন্ন ও যুক্তিহীন" বলে অভিহিত করেন এবং দাবি করেন যে, ট্রাম্প ইরানে সামরিক অভিযানের মূল লক্ষ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন। শুমার আরও বলেন, ট্রাম্প মিত্রদের পরিত্যাগ করেছেন এবং আমেরিকান জনগণের প্রাত্যহিক জীবনের সমস্যাগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করেছেন।
চাক শুমার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, "এর চেয়ে বেশি বিচ্ছিন্ন, যুক্তিহীন ও অত্যন্ত করুণ প্রেসিডেন্টের যুদ্ধবিষয়ক বক্তৃতা আর হতে পারে কি? ইরানে ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে গুরুতর নীতিগত ব্যর্থতার একটি হিসেবে গণ্য হবে।"
সূত্র: সিএমজি