ডিজিটাল ভবিষ্যৎ গড়তে চীনের তিন প্রস্তাব

ডিজিটাল ভবিষ্যৎ গড়তে চীনের তিন প্রস্তাব

ডেটা বা উপাত্তের বৈশ্বিক ব্যবহার এবং ডিজিটাল অর্থনীতিকে বেগবান করতে সোমবার চীনের রাজধানী বেজিংয়ে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো বিশ্ব ডেটা সংস্থা। উদ্বোধনী সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পাঠানো অভিনন্দন বার্তা পাঠ করেন দেশটির উপ-প্রধানমন্ত্রী তিং শুয়েসিয়াং। পরে তিনি নিজে একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

তিং শুয়েসিয়াং তার বক্তব্যে বলেন, ডব্লিউডিও’র প্রতিষ্ঠা বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর যুগের চাহিদার সাথে সংগতিপূর্ণ। এটি আন্তর্জাতিক পর্যায়ে ডেটা সংক্রান্ত সহযোগিতা আরও গভীর করবে।

উপ-প্রধানমন্ত্রী তিং বলেন, চীন এই সংস্থার উত্তরোত্তর সমৃদ্ধি সমর্থন করে। ডব্লিউডিও বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তিগত বৈষম্য দূর করতে এবং ডেটার প্রকৃত মূল্য উন্মোচনের মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে ভূমিকা রাখবে।

চীনের অভ্যন্তরীণ উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, চীন বর্তমানে ডেটা গভর্ন্যান্স এবং ডিজিটাল অর্থনীতির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে ডেটা সম্পত্তির অধিকার এবং শিল্পখাতের আধুনিকায়নে ডেটার ব্যবহার বৃদ্ধিতে বেইজিং কাজ করে যাচ্ছে।

বিশ্বব্যাপী ডেটা ব্যবস্থাপনার মানোন্নয়ন এবং ডিজিটাল অর্থনীতির টেকসই বিকাশে উপ-প্রধানমন্ত্রী তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। এগুলো হলো-ডেটার উচ্চ গতিশীলতাকে কাজে লাগিয়ে উন্মুক্ত অংশীদারিত্বের মাধ্যমে তথ্যের কার্যকর প্রবাহ ও ব্যবহার নিশ্চিত করা। ডেটার ক্ষমতায়ন ক্ষমতাকে কাজে লাগিয়ে সবার সাথে প্রযুক্তি শেয়ার করার মাধ্যমে সম্মিলিত উন্নয়ন নিশ্চিত করা। ডেটার সংবেদনশীলতার কথা মাথায় রেখে একটি সমন্বিত শাসন কাঠামোর মাধ্যমে তথ্য নিরাপত্তা নিশ্চিত করা।

ডব্লিউডিও-র এই উদ্বোধনী সম্মেলনে প্রায় ৫০০ প্রতিনিধি অংশ নেন। এর মধ্যে বিভিন্ন সদস্য রাষ্ট্রের প্রতিনিধি ছাড়াও দেশি-বিদেশি বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.