সোমবার ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দে, বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন সমাপ্ত হয়েছে। টানা ৪ দিনের সম্মেলনে একাধিক ক্ষেত্রে সহযোগিতার প্রশ্নে ঐকমত্যে পৌঁছান অংশগ্রহণকারীরা।
সম্মেলনে বিভিন্ন দেশের মন্ত্রীদের ‘উন্নয়ন বাস্তবায়নে পুঁজি বিনিয়োগের সুবিধাকরণ চুক্তি’ প্রকাশিত হয়। মত্স্য খাতে ভর্তুকি, ক্ষুদ্র অর্থনৈতিক সত্তা, পরিদর্শন এবং কোয়ারেন্টাইনসহ বিভিন্ন ইস্যুতে মন্ত্রিদের মধ্যে মতৈক্য হয়েছে বলে জানা গেছে।
বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ওকোনজো-ইওয়েলা জানিয়েছেন, এবারের সম্মেলনে যথাযথ সাফল্য অর্জিত হয়েছে, তবে আরও কিছু বিষয়ে মতভেদ রয়ে গেছে। জেনিভা সম্মেলনে অন্যান্য বিষয় নিয়ে কাজ করবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যদেশগুলো।
চীনা প্রতিনিধিদল এবারের সম্মেলনে বিভিন্ন ইস্যুতে আলোচনায় অংশ নেয়। দলের সদস্যরা বহুপক্ষবাদসহ বিভিন্ন ইস্যুতে নিজের দেশের অবস্থান তুলে ধরেন। চীনের গঠনমূলক ভুমিকা ক্যামেরুন, ইওয়েলা আর অন্যান্য সদস্যদেশের প্রশংসা অর্জন করে।
সূত্র: সিএমজি