ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি আজ (সোমবার) এক শোকবার্তায় তাদের নৌবাহিনী কমান্ডার আলিরেজা তাংসিরির মৃত্যু নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, তাংসিরি দায়িত্ব পালনকালে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
বিবৃতি অনুযায়ী, তাংসিরি পারস্য উপসাগরের কৌশলগত দ্বীপ ও উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের কার্যক্রম তদারকি করার সময় হামলার শিকার হন এবং চিকিৎসাকালীন তিনি প্রাণ হারান।
বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়ে যে, ইরানের সশস্ত্র বাহিনী উচ্চ সতর্কতা বজায় রাখবে এবং জাতীয় লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ়ভাবে কাজ করে যাবে।
সূত্র: সিএমজি