এপ্রিল ১: মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টা সকল পক্ষের অভিন্ন স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ- এমন মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বেইজিংয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠকে চলমান আন্তর্জাতিক পরিস্থিতি প্রসঙ্গে এমন অভিমত ব্যক্ত করেন তিনি।
বৈঠকে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের লক্ষ্যে পাঁচটি প্রস্তাব পেশ করেন। যার মধ্যে রয়েছে— অবিলম্বে শত্রুতা বন্ধ করা, যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করা, অসামরিক লক্ষ্যবস্তুর নিরাপত্তা নিশ্চিত করা, নৌচলাচলের নিরাপত্তা বিধান করা এবং জাতিসংঘ সনদের প্রাধান্য রক্ষা করা।
সূত্র: সিএমজি