যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল সতর্ক করেছেন যে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ফলে মার্কিন অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ বাড়ছে। গতকাল (সোমবার) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, ফেডারেল রিজার্ভ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে এই সংকট মোকাবিলায় তাদের নীতিগত বিকল্প ব্যবস্থা অত্যন্ত সীমিত।
পাওয়েল বলেন, ফেডারেল রিজার্ভ মুদ্রাস্ফীতিকে ২ শতাংশের লক্ষ্যমাত্রায় নামিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে বর্তমান পরিস্থিতিতে তারা একটি দ্বিমুখী সংকটে রয়েছেন। একদিকে শ্রমবাজারের ঝুঁকি কমাতে সুদের হার কম রাখা প্রয়োজন, অন্যদিকে জ্বালানির দাম বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি রুখতে সুদের হার বাড়ানো বা অপরিবর্তিত রাখা জরুরি।
অ্যাসোসিয়েটেড প্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, পাওয়েল স্বীকার করেছেন যে মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ার এই সময়ে মুদ্রাস্ফীতির পরিস্থিতির ওপর কড়া নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, এই বাহ্যিক সংকটের মুখে ফেডারেল রিজার্ভের হাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুযোগ খুবই সীমিত।
সূত্র: সিএমজি