তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ: এসসিও মহাসচিব

তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ: এসসিও মহাসচিব
ডিসেম্বর ৭,সিএমজি বাংলা ডেস্ক: চীনের পিপলস রিপাবলিকই সমগ্র চীনের একমাত্র বৈধ সরকার এবং তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) মহাসচিব নুরলান ইয়েরমেকবায়েভ। সম্প্রতি সিনহুয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ২০০২ সালে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত রাষ্ট্রপ্রধানদের ঐতিহাসিক বৈঠকের ঘোষণায় এসসিও সদস্যরা একই অবস্থান স্পষ্ট করেছিলেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তাইওয়ান-সংক্রান্ত ভুল মন্তব্য এবং জাপানের ডানপন্থী গোষ্ঠীর সামরিকতাবাদ পুনরুজ্জীবনের আশঙ্কা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ইয়েরমেকবায়েভ বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ইতিহাস বিকৃত করা বা উপেক্ষা করা গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। শান্তি রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে যুদ্ধের ক্ষতি থেকে রক্ষা করতে ইতিহাসের সত্য সংরক্ষণ জরুরি। তিনি আরও জানান, এসসিও সদস্য রাষ্ট্রগুলো থিয়েনচিন সম্মেলনে জাতিসংঘ সনদ, এসসিও সনদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আজাদ/নাহার তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.