এপ্রিল ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টি সংলগ্ন সমুদ্রে রোববার ভোরে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি) জানিয়েছে, বেইজিং সময় রাত ১টা ১৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর অক্ষাংশের ২৪ দশমিক ০২ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশের ১২১ দশমিক ৭৩ ডিগ্রিতে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
প্রাথমিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
নাহার/হাশিম
তথ্য ও ছবি-সিনহুয়া।