জানুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ সুদানের পশ্চিম ইকুয়েটোরিয়া রাজ্যে ২০টিরও বেশি কৃষি যন্ত্রপাতি অনুদান দিয়েছে দেশটিতে অবস্থিত চীনা দূতাবাস। মঙ্গলবার জুবায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব যন্ত্রপাতি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে দক্ষিণ সুদানের শান্তি ভবন মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি পিয়া ফিলিপ মাইকেল বলেন, এই সহায়তা রাজ্যে খাদ্য নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা শক্তিশালী করবে। তিনি উল্লেখ করেন, ২০২১ সাল থেকে পশ্চিম ইকুয়েটোরিয়া রাজ্য সাম্প্রদায়িক সংঘর্ষের মুখে রয়েছে, যেখানে টেকসই কৃষি উন্নয়ন শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মাইকেল আরও বলেন, যন্ত্রগুলো রাজ্যকে জীবিকা নির্বাহভিত্তিক কৃষি থেকে যান্ত্রিক ও বাজারমুখী কৃষিতে রূপান্তরিত করতে সহায়তা করবে। তিনি চীনের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অংশীদারত্ব দক্ষিণ সুদানের সম্প্রদায়ের রূপান্তর এবং স্থিতিশীলতার সূচনা করবে।
দক্ষিণ সুদানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা ছিয়াং জানান, চীনা প্রতিষ্ঠান চাওথাই গ্রুপের দান করা যন্ত্রপাতির মধ্যে রয়েছে ট্রাক্টর, রোটারি টিলার ও প্ল্যান্টার। তিনি বলেন, এই অনুদান দক্ষিণ সুদানের কল্যাণে চীনা উদ্যোগগুলোর দায়িত্ববোধ ও প্রতিশ্রুতির প্রতিফলন।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া
hinese embassy donates agricultural machinery to boost food security in South Sudan state
Source: XinhuaEditor: huaxia2026-01-21 01:50:45
JUBA, Jan. 20 (Xinhua) -- The Chinese Embassy in South Sudan on Tuesday donated more than 20 pieces of agricultural machinery to boost food production in the African country's Western Equatoria State.
Speaking during the donation ceremony in Juba, the capital of South Sudan, Pia Philip Michael, undersecretary of the Ministry of Peace Building, said the equipment would enhance food security and support peace-building efforts in the state, which has experienced communal clashes since 2021.
"What your people and government have given us will stay with us forever, and we shall leave it with our children. This partnership is the beginning of the transformation of our community, the beginning of peace-building, and stability in the Republic of South Sudan," Michael said.
He added that the machinery would help transition the state from subsistence farming to mechanized, market-oriented agriculture.
Ma Qiang, Chinese ambassador to South Sudan, said the donated equipment from Chinese enterprise Zhaotai Group includes tractors, rotary tillers, and planters. Ma said the donation reflects the responsibility and commitment of Chinese enterprises, as well as China's broader efforts to support South Sudanese well-being and build a community with a shared future for humanity.
Ma also highlighted China's active assistance to Global South countries, contributing Chinese expertise and resources to help achieve the global goal of "zero hunger."
দক্ষিণ সুদানকে কৃষি যন্ত্রপাতি উপহার দিল চীন
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.