নিঃসঙ্গ শিশুদের জন্য বিশেষ যত্ন কর্মসূচি চালু চীনে

নিঃসঙ্গ শিশুদের জন্য বিশেষ যত্ন কর্মসূচি চালু চীনে

এপ্রিল ৫, সিএমজি বাংলা ডেস্ক : চীনের বিভিন্ন প্রদেশে বসন্তকালীন ছুটিতে ‘পরিবার থেকে দূরে থাকা শিশু’ ও অভিবাসী কর্মজীবীদের সন্তানদের সহায়তায় বিশেষ যত্ন কর্মসূচি চালু করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে শিশুদের জন্য সংগঠিত কার্যক্রম, শিক্ষাভ্রমণ এবং সঙ্গ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

পূর্ব চীনের আনহুই প্রদেশের থাইহ্য কাউন্টিতে স্কুলগুলো তাদের শ্রেণিকক্ষ, লাইব্রেরি এবং খেলাধুলার সুবিধা উন্মুক্ত রেখেছে, যাতে শিশুরা বিনামূল্যে ক্যাম্পাসে সময় কাটাতে পারে। এখানে বাস্কেটবল, ফুটবল, রোলার স্কেটিং এবং চিত্রাঙ্কনের মতো বিভিন্ন আগ্রহভিত্তিক ক্লাস চালু করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা কৃষি প্রযুক্তি সম্পর্কে জানতে স্থানীয় কৃষি একাডেমির উত্তরাঞ্চলীয় শাখায় শিক্ষাভ্রমণে অংশ নিয়েছে।

একজন শিক্ষক জানান, এ সব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করছে, যা সাধারণ পাঠ্যবইয়ে পাওয়া যায় না।

দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশে ১৭টি টাউনশিপে অবস্থিত ৪৬টি গ্রামীণ শিশুসেবা কেন্দ্র ছুটির সময় খোলা রাখা হয়েছে। স্বেচ্ছাসেবীরা সেখানে হস্তশিল্প, কোলাজ আর্ট এবং বিভিন্ন আউটডোর খেলাধুলার আয়োজন করেছেন, যার মাধ্যমে ৫ হাজারের বেশি শিশু উপকৃত হয়েছে। এসব কেন্দ্র মূলত পরিবার থেকে দূরে থাকা শিশুদের যত্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে।

অন্যদিকে, পূর্ব চীনে্র চিয়াংসু প্রদেশের চিয়াংচিং শহরে ৮০ জনের বেশি অভিবাসী শ্রমিকের সন্তানের জন্য শিক্ষাভ্রমণের আয়োজন করা হয়েছে। তারা ইয়াংজি নদীর তীরে জাহাজ নির্মাণ কেন্দ্র, একটি স্ট্রবেরি খামার এবং “ন্যাশনাল সিভিলাইজড ভিলেজ” হিসেবে স্বীকৃত ত্যশেং গ্রাম পরিদর্শন করেছে। এ সব কার্যক্রমের মাধ্যমে শিশুরা গ্রামীণ উন্নয়ন এবং কৃষিকাজের বাস্তব অভিজ্ঞতা লাভ করেছে।

আনহুই, সিছুয়ান এবং চিয়াংসু প্রদেশজুড়ে স্থানীয় সরকার ও স্বেচ্ছাসেবীরা এসব বসন্তকালীন যত্ন কর্মসূচি সম্প্রসারণ করছে, যাতে নিঃসঙ্গ শিশুদের জন্য নিরাপদ, অর্থবহ এবং আনন্দময় ছুটি নিশ্চিত করা যায়।

ঐশী/হাশিম

তথ্য ও ছবি : সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.