ফিলিস্তিনি প্রেসিডেন্সি সোমবার ইসরায়েলের নেসেটে একটি আইন অনুমোদনের নিন্দা জানিয়েছে, যেটি ‘সন্ত্রাসবাদের’ দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করার অনুমতি দেবে। ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফা এ খবর দিয়েছে।
এই পদক্ষেপকে “আন্তর্জাতিক মানবিক আইনের একটি নির্লজ্জ লঙ্ঘন” হিসেবে বর্ণনা করে প্রেসিডেন্সি বলেছে, আইনটি “চতুর্থ জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন, বিশেষ করে এটি ব্যক্তিবিশেষের জন্য যে সুরক্ষা নিশ্চিত করে এবং সুষ্ঠু বিচারের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তার লঙ্ঘন।”
সোমবার ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনি ভূমির উপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই এবং দেশটির আইন ফিলিস্তিনি জনগণের জন্য প্রযোজ্য নয়।
সূত্র: সিএমজি