চীন যন্ত্রপাতি শিল্প ফেডারেশন (সিএমআইএফ)-এর পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের প্রথম দু’মাসে চীনের যান্ত্রিক শিল্পের পাঁচটি প্রধান বিভাগের বর্ধিত-মূল্য, গত বছরের একই সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে।
প্রথম দু’মাসে নির্মাণ যন্ত্রপাতির রপ্তানির পরিমাণ ৩৩.৪ শতাংশ বেড়ে ১০.৬৮৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায়। এর মধ্যে ফেব্রুয়ারিতে রপ্তানির পরিমাণ ছিল ৫.১ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৫ সালের বিভিন্ন মাসের রপ্তানির পরিমাণের গড় মানের চেয়ে বেশি। (প্রেমা/আলিম/ছাই)