বাংলাদেশের জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার মেজর(অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান চাও ল্যচি। বৃহস্পতিবার পাঠানো ওই বার্তায় চাও ল্যচি হাফিজ উদ্দিন আহমেদকে স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান।
তিনি উল্লেখ করেন, চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। অভিনন্দন বার্তায় তিনি আরও বলেন, দুই দেশের পার্লামেন্টের মধ্যে পারস্পরিক বিনিময় ও সহযোগিতা জোরদার করতে চীন প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, চীনের জাতীয় গণ কংগ্রেস এবং বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে।
চাও ল্যচি বলেন, উভয় দেশের যৌথ প্রচেষ্টায় চীন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ব্যাপক কৌশলগত সমবায় অংশীদারিত্ব ভবিষ্যতে আরও উচ্চ পর্যায়ে উন্নীত হবে।
ঐশী/জেনিফার তথ্য : চীনা দূতাবাস