বিশ্বব্যাপী বসন্ত উৎসব গালার প্রদর্শন শুরু: যুক্তরাষ্ট্রের টাকোমায় সিএমজির ‘গালা ওভারচার’ অনুষ্ঠিত

বিশ্বব্যাপী বসন্ত উৎসব গালার প্রদর্শন শুরু: যুক্তরাষ্ট্রের টাকোমায় সিএমজির ‘গালা ওভারচার’ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র সময় গত মঙ্গলবার ওয়াশিংটনের টাকোমার লিংকন হাই স্কুলে ‘বসন্ত উৎসব গালা ওভারচার: বিশ্বব্যাপী বসন্ত উৎসব গালা দেখা’ শীর্ষক যুক্তরাষ্ট্রের জন্য বিশেষ অনুষ্ঠানটি আয়োজিত হয়। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ যৌথভাবে এর আয়োজন করে।

এতে সহায়তা করে মার্কিন-চীন যুব ও ছাত্র বিনিময় সমিতি। অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী এবং চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়ং, যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সিয়ে ফেং এবং চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজের সভাপতি ইয়াং ওয়ানমিং। অনুষ্ঠানে ওয়াশিংটনের টাকোমার মেয়র, ওয়াশিংটন রাজ্যের একজন সিনেটর এবং লিংকন হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধিসহ প্রায় ৫০০জন অতিথি উপস্থিত ছিলেন।

ভিডিও ভাষণে শেন হাই সিয়ং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সিএমজি’র স্প্রিং ফেস্টিভ্যাল গালা ও ল্যান্টার্ন ফেস্টিভ্যাল গালার প্রচারমূলক ভিডিও এবং ‘ক্লাউড ব্রোকেড বুক’ চিত্র প্রদর্শনী নিউইয়র্কের টাইমস স্কয়ারের পর্দায় প্রদর্শিত হয়েছে। এগুলো বিশ্বজুড়ে মানুষের সঙ্গে বসন্ত উৎসব উদযাপনের অংশ। সিএমজি’র ‘বসন্ত উৎসব গালা ওভারচার’ অনুষ্ঠানটি টানা তিন বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এর মাধ্যমে আরও বেশি সংখ্যক আমেরিকান চীনা নববর্ষ উদযাপন এবং বসন্ত উৎসব গালা দেখার সুযোগ পাচ্ছেন; তারা চীনা সংস্কৃতির অভিজ্ঞতা অর্জন করছেন।

আসুন, আমরা চীন-মার্কিন সম্পর্কের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এবং মানবজাতির জন্য অভিন্ন কল্যাণের সমাজ গড়তে একসঙ্গে কাজ করি। রাষ্ট্রদূত সিয়ে ফেং বলেন, বর্তমানে চীন-মার্কিন সম্পর্কের বিকাশ নতুন সুযোগ ও অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি। চীন-মার্কিন সম্পর্কের গতিপথ সঠিকভাবে উপলব্ধি করার জন্য আমাদের রাষ্ট্রপ্রধানদের কূটনীতির নির্দেশনা মেনে চলা উচিত। আমাদের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান জোরদার করা প্রয়োজন। সম্প্রতি অনেক আমেরিকান সোশ্যাল মিডিয়ায় তাদের ‘চীনা অভিজ্ঞতা’র মুহূর্তগুলো শেয়ার করছেন। আমরা সবাইকে চীনা জনগণের সঙ্গে বসন্ত উৎসবের অনুষ্ঠান দেখার এবং চীনা নববর্ষের আমেজ উপভোগ করার আমন্ত্রণ জানাই।

ইয়াং ওয়ানমিং বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং উল্লেখ করেছেন যে, চীন-মার্কিন সম্পর্কের আশা জনগণের মধ্যেই নিহিত। চীনের ঐতিহ্যবাহী উৎসব ‘চীনা নববর্ষ’ দুই সপ্তাহের মধ্যেই সমাগত। আমরা আমাদের আমেরিকান বন্ধুদের সঙ্গে বসে বসন্ত উৎসবের গালা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এর মাধ্যমে পারিবারিক পুনর্মিলন, পুরোনো বছরকে বিদায় জানানো এবং নতুনকে স্বাগত জানানোর মতো চীনা সাংস্কৃতিক মূল্যবোধ ভাগ করে নেওয়া হবে। এতে চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক শিক্ষা প্রসারিত হবে। জিনিয়া/তৌহিদ

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.