‘বিশ্বের টেকসই উন্নয়নে চীন অপরিহার্য’

‘বিশ্বের টেকসই উন্নয়নে চীন অপরিহার্য’
জানুয়ারি ২৩, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বের টেকসই উন্নয়নে চীন এখন অপরিহার্য এবং ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন ওয়ার্ল্ড বিজনেস কাউন্সিল ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট—ডব্লিউবিসিএসডি -এর সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার বেকার। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম--এর বার্ষিক সভার ফাঁকে সিনহুয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চীন কেবল নিজস্ব অর্থনৈতিক রূপান্তরই নয়, বরং বিশ্বের টেকসই উন্নয়নের পরবর্তী ধাপ বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত। পিটার বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে তিনটি সমন্বিত ঝুঁকির কথা তুলে ধরেন। এগুলো হলো—ভৌত জলবায়ু পরিবর্তনের প্রভাব, ভূ-রাজনৈতিক খণ্ডিতকরণ, যা আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক মূল্য শৃঙ্খলে চাপ বাড়াচ্ছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন, যা বিদ্যমান শাসনব্যবস্থা ও কর্মশক্তির অভিযোজন সক্ষমতাকে ছাড়িয়ে যাচ্ছে। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.