Wednesday, April 8, 2026
Live

বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিলেন হ্য লি ফেং

বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিলেন হ্য লি ফেং
জানুয়ারি ২১: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও উপ-প্রধানমন্ত্রী হ্য লি ফেং গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ‘বিশ্ব অর্থনৈতিক ফোরাম ২০২৬’-এর বার্ষিক সম্মেলনে ভাষণ দিয়েছেন। তিনি বলেন, ২০১৭ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট সি চিন পিং দাভোস ফোরামে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন। চীন সতর্কতার সঙ্গে তা কার্যকর করছে এবং দৃঢ়ভাবে বহুপক্ষবাদ ও মুক্ত বাণিজ্যের প্রতি সমর্থন দিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্ট সি পরপর চারটি বৈশ্বিক উদ্যোগ উত্থাপন করেছেন, যা বিশ্বের সাধারণ সমস্যাগুলো সমাধানের জন্য ‘চীনা পরিকল্পনা’ প্রদান করেছে। হ্য লি ফেং তাঁর ভাষণে চারটি অভিমত ব্যক্ত করেন: প্রথমত, দৃঢ়ভাবে মুক্ত বাণিজ্যের প্রতি সমর্থন জানিয়ে যৌথভাবে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নকে উৎসাহিত করা। দ্বিতীয়ত, দৃঢ়ভাবে বহুপক্ষবাদ রক্ষা করে আরও ন্যায়সঙ্গত ও যুক্তিসংগত আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক শৃঙ্খলা তৈরি করা। তৃতীয়ত, সহযোগিতা ও উভয় পক্ষের জয়ে অবিচল থেকে যৌথভাবে সহযোগিতা বাড়ানোর চেষ্টা চালানো এবং উন্নয়নের সমস্যাগুলো সমাধান করা। চতুর্থত, পারস্পরিক সম্মান ও সমান পরামর্শে অবিচল থেকে সংলাপের মাধ্যমে মতভেদ নিয়ন্ত্রণ ও সমস্যা সমাধান করা। তিনি সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, চীনের উন্নয়ন বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে আসার পাশাপাশি আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মহলের ব্যক্তিদের সঙ্গে গভীরভাবে মতবিনিময় করতে চায়। ফোরামে অংশগ্রহণকালে হ্য লিফেং সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট গাই পারমেলিন এবং ভাইস প্রেসিডেন্ট ইগনাজিও ক্যাসিসের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন, চীন সুইজারল্যান্ডের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ জোরদার করতে এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সমন্বয় গভীরতর করতে চায়। সুইজারল্যান্ড চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হালনাগাদের আলোচনা জোরদার করতে এবং যৌথভাবে বহুপক্ষবাদ ও মুক্ত বাণিজ্যে সমর্থন দিতে ইচ্ছুক। এ ছাড়া হ্য লিফেং আমন্ত্রিত হয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং ব্রিটিশ অর্থমন্ত্রী র‍্যাচেল রিভসের সঙ্গে যথাক্রমে ‘চীন-মার্কিন আর্থ-বাণিজ্য পরামর্শ ব্যবস্থা’ ও ‘চীন-ব্রিটিশ অর্থনৈতিক ও আর্থিক সংলাপ ব্যবস্থা’র নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। (প্রেমা/তৌহিদ/ছাই)

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.