মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (শুক্রবার) এনবিসি’কে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ইরান কর্তৃক মার্কিন জঙ্গিবিমান ভূপাতিত হবার বিষয়টি, দু’দেশের মধ্যে আলোচনার ওপর প্রভাব ফেলবে না।
সাক্ষাত্কারে ট্রাম্প ইরানে মার্কিন বাহিনীর অনুসন্ধান ও উদ্ধার অভিযান সংক্রান্ত খবর প্রত্যাখ্যান করেন। তবে, তথ্যমাধ্যমের “উদ্বেগজনক ও স্পর্শকাতর” অভিযানসংশ্লিষ্ট রিপোর্টে তিনি হতাশাও প্রকাশ করেন।
উল্লেখ্য, শুক্রবার মার্কিন বাহিনীর একটি এফ-১৫ জঙ্গিবিমান ইরানে ভূপাতিত হয়। পরে, মার্কিন বাহিনীর উদ্ধারকারী বিমান ও হেলিকপ্টার ইরানে প্রবেশ করে এবং ভূপাতিত বিমানের একজন ক্রু-কে উদ্ধার করে। পাশাপাশি, অন্য একজন ক্রু-র অন্বেষণকাজ অব্যাহত রাখে। (প্রেমা/আলিম/ছাই)