মধ্যপ্রাচ্যের চলমান সংকটের স্থায়ী সমাধান সামরিক উপায়ে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
সোমবার বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাও নিং জানান, সামরিক পদক্ষেপ কখনোই মৌলিক সমস্যার সমাধান দিতে পারে না।
তিনি বলেন, সংঘাত দীর্ঘায়িত হওয়া এবং যুদ্ধের বিস্তার কোনো পক্ষের স্বার্থেই নয়। চীন সব ধরনের বেসামরিক নাগরিক ও স্থাপনার ওপর হামলার বিরোধিতা করে।
মাও নিং আরও জোর দিয়ে বলেন, অবিলম্বে সামরিক কার্যক্রম বন্ধ করা এবং দ্রুত শান্তি আলোচনা পুনরায় শুরু করা জরুরি। না হয় বড় মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
সূত্র: সিএমজি