এপ্রিল ২: গতকাল (বুধবার) মিশরের পররাষ্ট্রমন্ত্রী আবদেল আতি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সাথে টেলিফোনে আলোচনা করেছেন।
মিশরীয় সূত্রের খবর অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রীরা দ্রুত পরিবর্তনশীল আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন যে, পরিস্থিতির আরও অবনতি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। অঞ্চলটিকে চরম বিশৃঙ্খলা থেকে রক্ষা করার একমাত্র পথ হলো উত্তেজনা প্রশমনকে অগ্রাধিকার দেওয়া, কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা এবং সব পক্ষের সাথে সংলাপ চালিয়ে যাওয়া।
সূত্র: সিএমজি