নভেম্বর ১৯: গতকাল মঙ্গলবার মস্কোতে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী গম্বোজাভ জান্দানশাতার সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে লি ছিয়াং বলেন, চলতি বছরের সেপ্টেম্বরে বেইজিংয়ে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুখ উখনার সঙ্গে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বৈঠক করেছিলেন। ওই বৈঠকে দুই নেতা চীন-মঙ্গোলিয়া সম্পর্ক আরও গভীর করার রূপরেখা স্পষ্ট করেছেন। চীন মঙ্গোলিয়ার সাথে ‘অভিন্ন কল্যাণের সমাজ’ গঠনের লক্ষ্যে কৌশলগত যোগাযোগ জোরদার করতে আগ্রহী। বেইজিং একে অপরের মূল স্বার্থ ও উদ্বেগের প্রতি সম্মান জানানো, বাস্তবসম্মত সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক। পাশাপাশি, আঞ্চলিক বিষয়েও মঙ্গোলিয়ার সাথে যোগাযোগ ও সমন্বয় বাড়াতে চায় চীন।
মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী জান্দানশাতার বলেন, মঙ্গোলিয়া দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে। দুই রাষ্ট্রপ্রধানের ঐকমত্য বাস্তবায়নে এবং সংযোগ ও অবকাঠামো নির্মাণের মতো খাতে সহযোগিতা বাড়াতে মঙ্গোলিয়া চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী। এ ছাড়া শাংহাই সহযোগিতা সংস্থার মতো বহুপাক্ষিক কাঠামোর মধ্যে চীনের সাথে যোগাযোগ ও সমন্বয় জোরদার এবং আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি অর্জনে আরও অবদান রাখতে চায় মঙ্গোলিয়া।
(রুবি/তৌহিদ/সুবর্ণা)
李强会见蒙古国总理赞登沙特尔
当地时间11月18日下午,国务院总理李强在莫斯科会见蒙古国总理赞登沙特尔。
李强表示,今年9月,习近平主席同呼日勒苏赫总统在北京举行会晤,就深化发展中蒙关系进一步指明了方向、擘画了蓝图。中方愿同蒙方以中蒙命运共同体建设为引领,进一步加强战略沟通,切实尊重和照顾彼此核心利益和重大关切,拓展务实合作,推动两国全面战略伙伴关系不断走深走实。中方愿同蒙方就地区事务加强沟通协调。
赞登沙特尔表示,蒙方坚定奉行一个中国政策,愿同中方共同努力落实两国元首达成的重要共识,拓展互联互通、基础设施建设等领域合作,加强同中方在上合组织等多边框架内沟通协作,为促进地区和平发展繁荣作出更大贡献。
মস্কোয় চীন ও মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.