এপ্রিল ৫: মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কোরি কুশনার, চলতি মাসের মাঝামাঝি সময়ে, কিয়েভ সফর করবেন। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের পরিচালক কিরিলো বুদানভ গতকাল (শনিবার) কিয়েভে এ তথ্য জানান।
বুদানভ বলেন, এবারের মার্কিন প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম অন্তর্ভুক্ত থাকতে পারেন। এই সফরটি ইউক্রেন সংকট সমাধানে কিয়েভকে আরও শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করবে বলে আশা করা হচ্ছে।
মুখপাত্র আরও বলেন, ইরান সংঘাতের কারণে বিশ্বব্যাপী জ্বালানির মূল্য দ্রুত বৃদ্ধি পাওয়ায়, বেশ কয়েকটি দেশ রাশিয়ার তেল শোধনাগারগুলোতে বিমান হামলা বন্ধ করার জন্য ইউক্রেনকে অনুরোধ করেছে। (ছাই/আলিম)