যুক্তরাজ্য ও কানাডার নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের ঘোষণা চীনের

যুক্তরাজ্য ও কানাডার নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের ঘোষণা চীনের

১৭ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য ও কানাডার নাগরিকরা ভিসা ছাড়া সর্বোচ্চ ৩০ দিন চীন ভ্রমণ করতে পারবেন বলে ঘোষণা দিয়েছে চীন সরকার। এই সিদ্ধান্ত কার্যকর থাকবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাজ্য ও কানাডার সাধারণ পাসপোর্টধারীরা ব্যবসা, পর্যটন, আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ, সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিনিময় এবং ট্রানজিটের উদ্দেশ্যে সর্বোচ্চ ৩০ দিন ভিসা ছাড়া চীনে অবস্থান করতে পারবেন।

এর আগে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বেইজিং সফর করেন। সফরকালে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি ভিসামুক্ত ভ্রমণসহ বিভিন্ন বিষয়ে অগ্রগতির কথা জানান। উভয় নেতাই ওই সময় প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ৬ লাখ ২০ হাজার ব্রিটিশ নাগরিক চীন ভ্রমণ করেন। স্টারমার তার সফরের সময় বলেন, ব্রিটিশ ব্যবসায়ীরা চীনে তাদের কার্যক্রম বিস্তারের সুযোগ খুঁজছিলেন। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ অনুষ্ঠিত বৈঠকে উভয় দেশ দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে একমত হয়। অর্থনীতি, রাজনীতি ও বৈশ্বিক শাসনব্যবস্থায় সহযোগিতা বাড়িয়ে ভূরাজনৈতিক অনিশ্চয়তা মোকাবিলার ওপর জোর দেওয়া হয়। 

ঐশী/ফয়সল তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.