কিউবার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় চীন দৃঢ় সমর্থন জানায় এবং যেকোনো ধরনের বাহ্যিক হস্তক্ষেপের বিরোধিতা করে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
সোমবার বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
কিউবা বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে মাও নিং বলেন, চীন সবসময় সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের নীতি অনুসরণ করে।
তিনি আরও বলেন, কোনো অজুহাতেই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরোধিতা করে চীন।
সূত্র: সিএমজি