এপ্রিল ৫: বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ কর্তৃক গতকাল (শনিবার) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের এপ্রিলে সুদানে সংঘর্ষ শুরু হওয়া থেকে আজ পর্যন্ত, দেশটিতে ২১৪টি চিকিত্সাকেন্দ্র হামলার শিকার হয়। এতে ২ হাজার ৪২ জন নিহত এবং ৭৮৫ জন আহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, চিকিত্সা সরঞ্জাম এবং চিকিত্সাকর্মীদের উপর হামলা, আন্তর্জাতিক মানবিক আইনের নগ্ন লঙ্ঘন। এতে শিশুসহ সুদানি জনগণের মৌলিক চিকিত্সা পরিষেবা পাবার অধিকার লঙ্ঘিত হয়েছে; স্থানীয় কঠোর মানবিক সংকট তীব্রতর হচ্ছে।
বিবৃতিতে সুদানের সংঘর্ষে জড়িত বিভিন্ন পক্ষের প্রতি চিকিত্সা সরঞ্জামকে সম্মান ও রক্ষা করার পাশাপাশি, বেসামরিক নাগরিক ও মানবিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। (প্রেমা/আলিম/ছাই)