জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের কাজের সঠিক মানদণ্ড নির্ধারণ এবং সুশাসন নিশ্চিতের লক্ষ্যে দেশব্যাপী বিশেষ শিক্ষা কার্যক্রম তদারকিতে আটটি নির্দেশক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেন্দ্রীয় কমিটি। সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এই দলগুলো আটটি প্রাদেশিক পর্যায়ের অঞ্চল এবং সরকারি দফতর, আর্থিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা ও বিশ্ববিদ্যালয়সহ মোট ১২টি প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে।
সোমবার বেইজিংয়ে এই নির্দেশক দলগুলোর জন্য একটি প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে চলমান প্রচারণা অভিযানের সুফল নিশ্চিত করা এবং বিদ্যমান সমস্যার সমাধান খুঁজে বের করা।
সিপিসি কেন্দ্রীয় কমিটি গত ফেব্রুয়ারির শেষ দিকে এই বিশেষ প্রচারণা অভিযান শুরু করে। মূলত কাউন্টি ও পরিচালক পর্যায়ের কর্মকর্তাদের ‘সুশাসন’ বা ‘পারফরম্যান্স’ সংক্রান্ত মানসিকতায় পরিবর্তন আনাই এর উদ্দেশ্য।
আসছে জুলাই পর্যন্ত চলতে থাকা এই প্রচারণার মূল লক্ষ্য হলো— কর্মকর্তাদের ভুল দৃষ্টিভঙ্গি সংশোধন করা।
সূত্র: সিএমজি