হংকংয়ে অষ্টম আইনসভার নির্বাচন শুরু

হংকংয়ে অষ্টম আইনসভার নির্বাচন শুরু
ডিসেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে রোববার সকাল ৭টা ৩০ মিনিট থেকে শুরু হয়েছে অষ্টম আইনসভার নির্বাচন। অঞ্চলজুড়ে মোট ৬১২টি ভোটকেন্দ্র খোলা হয়েছে, যেখানে ৪০ লাখের বেশি যোগ্য ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এবারের নির্বাচনে মোট ৯০ জন সদস্য নির্বাচিত হবেন। এর মধ্যে নির্বাচন কমিটির মাধ্যমে ৪০ জন, কার্যনির্বাহী বা ফাংশনাল কনস্টিটিউয়েন্সির মাধ্যমে ৩০ জন এবং ভৌগোলিক আসন থেকে সরাসরি ভোটে নির্বাচিত হবেন ২০ জন। নির্বাচিত সদস্যরা আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে চার বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণের সময় বাড়িয়ে রাত ১১টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এবং ভোটের ফল প্রকাশ করা হবে সোমবার ভোরেই। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য-কর্মী, নৃতাত্ত্বিক সংখ্যালঘুসহ বিশেষ গোষ্ঠীর জন্য আলাদা ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া সম্প্রতি আগুনে ক্ষতিগ্রস্ত ওয়াং ফুক কোর্টের বাসিন্দাদের জন্য বিনামূল্যে শাটল বাস সেবা ও বিশেষ নির্দেশনা প্রদান করা হবে। হংকংয়ের প্রধান নির্বাহী জন লি সকল যোগ্য ভোটারকে ভোট দিতে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে এবং ওয়াং ফুক কোর্টের অগ্নিকাণ্ড-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও এটি গুরুত্বপূর্ণ সমর্থন দেবে। নাহার/আজাদ তথ্য ও ছবি-সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.