এপ্রিল ২: গতকাল বুধবার ছিল চীনের হাইনানের অফশোর শুল্কমুক্ত কেনাকাটার ক্ষেত্রে ‘কেনা ও অবিলম্বে সংগ্রহ’ এবং ‘গ্যারান্টিতে অবিলম্বে সংগ্রহ’ নীতি বাস্তবায়নের তৃতীয় বার্ষিকী। হাইখৌ কাস্টমস-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ১ এপ্রিল থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ‘কেনা ও অবিলম্বে সংগ্রহ’ পদ্ধতিতে মোট ১,০৫৯ কোটি ১০ লাখ ইউয়ানের পণ্য বিক্রি হয়েছে। এই প্রক্রিয়ায় ৫৩ লাখ ৩০ হাজার ৮০০জন গ্রাহক মোট ১ কোটি ১৬ লাখ ৯৬ হাজার ১০০টি পণ্য কিনেছেন। অন্যদিকে, ‘গ্যারান্টিতে অবিলম্বে সংগ্রহ’ পদ্ধতিতে ১,৬৬৪জন গ্রাহক ১৭ লাখ ৭০ হাজার ইউয়ান ব্যয়ে মোট ১,৬৭০টি পণ্য কিনেছেন।
পণ্য সংগ্রহের এই একাধিক পদ্ধতি গ্রাহকদের জন্য শুল্কমুক্ত নীতির সুবিধাগুলো কার্যকরভাবে নিশ্চিত করেছে। বেশ কয়েকটি শুল্কমুক্ত পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান জানিয়েছে যে, এই দুটি পদক্ষেপ শুল্কমুক্ত কেনাকাটাকে আরও সুবিধাজনক করে তুলেছে এবং পর্যটকদের কেনাকাটার অভিজ্ঞতা ও সন্তুষ্টি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এ ছাড়া, এটি অফশোর শুল্কমুক্ত ভোগ এবং হাইনানের সংস্কৃতি, ক্রীড়া, বাণিজ্য ও পর্যটন শিল্পের সমন্বিত উন্নয়নের জন্য একটি অত্যন্ত অনুকূল পরিবেশ তৈরি করেছে।
সূত্র: সিএমজি