চীনের গণ-মুক্তিফৌজের (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ডের নৌ ও বিমানবাহিনী হুয়াং ইয়ান দ্বীপের জলসীমা, আকাশসীমা এবং এর আশপাশের এলাকায় যুদ্ধপ্রস্তুতিমূলক টহল পরিচালনা করেছে। নভেম্বর মাস থেকে ইস্টার্ন থিয়েটার কমান্ড হুয়াং ইয়ান দ্বীপ ও এর আশপাশের এলাকায় টহল জোরদার করেছে। সংশ্লিষ্ট জলসীমার ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করা হয়েছে। এর লক্ষ্য হলো- দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করা এবং দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা।