১৫তম জাতীয় গেমস শেনচেনে সমাপ্ত

১৫তম জাতীয় গেমস শেনচেনে সমাপ্ত
নভেম্বর ২২: গণপ্রজাতন্ত্রী চীনের ১৫তম জাতীয় গেমস গতকাল (শুক্রবার) সন্ধ্যায় শেনচেনে শেষ হয়েছে। রাত ৮টায়, শেনচেনের ছিয়েনহাই হ্যাপি থিয়েটারে ১৫তম জাতীয় গেমসের সমাপনী অনুষ্ঠান হয়। সিপিসি’র কেন্দ্রীয় কমিটির, রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হু নিং ১৫তম জাতীয় গেমসের সমাপনী ঘোষণা করেন। ১৫তম জাতীয় গেমসের সংগীত বাজানো হয়, ১৫তম জাতীয় গেমসের পতাকা ধীরে ধীরে নামানো হয় এবং ১৩ দিন ধরে জ্বলন্ত প্রধান মশাল নিভিয়ে ফেলা হয়। আনন্দময় এবং উৎসবমুখর পরিবেশে, প্রতিটি অংশগ্রহণকারী প্রতিনিধিদলের প্রতিনিধিরা ভেন্যুতে প্রবেশ করেন। সবাই দাঁড়িয়ে গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় সংগীত গেয়েছিলেন। ১৫তম জাতীয় গেমসের আয়োজক কমিটির নির্বাহী পরিচালক এবং কুয়াংতোং প্রদেশের গভর্নর মেং ফান লি তাঁর বক্তৃতায় বলেন যে, ১৫তম জাতীয় গেমস একটি দুর্দান্ত অনুষ্ঠান, যা আন্তর্জাতিক মান, চীনা শৈলী, লিংনান আকর্ষণ এবং গ্রেটার বে এরিয়ার আকর্ষণকে মূর্ত করে তোলে। চলুন, চীনা ক্রীড়ার চেতনা এবং অলিম্পিক চেতনাকে এগিয়ে নিয়ে যাবো, দৃঢ় সংকল্পের সাথে এগিয়ে যাবো এবং চীনা ধাঁচের আধুনিকীকরণের মাধ্যমে একটি শক্তিশালী জাতি গঠন ও চীনা জাতির মহান পুনরুজ্জীবনকে ব্যাপকভাবে এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করবো। ১৫তম জাতীয় গেমস ছিল কুয়াংতোং, হংকং এবং ম্যাকাও দ্বারা যৌথভাবে আয়োজিত প্রথম বৃহৎ স্পোর্টস ইভেন্ট এবং ক্রীড়া ক্ষেত্রে ‘এক দেশ, দুই ব্যবস্থা’র একটি উদ্ভাবনী অনুশীলন। এবার জাতীয় গেমস ‘সবুজ, অংশীদারি, উন্মুক্ত এবং অকলুষ” সংগঠনের নীতি এবং ‘সরলতা, নিরাপত্তা এবং উজ্জ্বলতা’র প্রয়োজনীয়তা মেনে চলে, যা তিনটি অঞ্চলে (কুয়াংতোং, হংকং এবং ম্যাকাও) গণ-ফিটনেস কার্যক্রমের প্রচারের সাথে গেমস সংগঠনকে একীভূত করে এবং কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়াতে উচ্চমানের উন্নয়নের একটি নতুন পর্যায়ে অবদান রাখে। ৯ নভেম্বর কুয়াংতোং শহরে ১৫তম জাতীয় গেমস শুরু হয়, যেখানে ৩৪টি প্রতিযোগিতামূলক ইভেন্ট এবং ২৩টি গণ-অংশগ্রহণমূলক ইভেন্ট অনুষ্ঠিত হয়, যাতে ১৪ হাজারেরও বেশি ক্রীড়াবিদ এবং প্রায় ১১ হাজার অপেশাদার ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। (লিলি/হাশিম/তুহিনা)

Rate This Article

How would you rate this article?

এম রহমান

এম রহমান

ডেস্ক সম্পাদক

More than 3 years experience on reporting in various fields.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.