২০২১–২৫ সালে দ্রুততম জ্বালানি রূপান্তর দেখেছে চীন

২০২১–২৫ সালে দ্রুততম জ্বালানি রূপান্তর দেখেছে চীন
২০২১–২০২৫ সাল পর্যন্ত চলা ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় সবুজ ও স্বল্প-কার্বন জ্বালানি রূপান্তর ইতিহাসের দ্রুততম গতিতে এগিয়েছে বলে জানিয়েছে চীনের জাতীয় জ্বালানি প্রশাসন (এনইএ)। সংস্থাটি জানায়, এই সময়ে চীনের মোট বিদ্যুৎ ব্যবহারের এক-তৃতীয়াংশই ছিল পরিবেশবান্ধব, যা এসেছে বায়ু, সৌর ও বায়োমাসসহ নবায়নযোগ্য উৎস থেকে। চীন ধারাবাহিকভাবে জীবাশ্মবিহীন জ্বালানির সরবরাহ বাড়িয়েছে এবং বিশ্বের সবচেয়ে বড় ও দ্রুতবর্ধনশীল নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় পরিণত হয়েছে। ২০২১ থেকে ২০২৫ সালে নবায়নযোগ্য বিদ্যুৎ স্থাপনক্ষমতা ৪০% থেকে প্রায় ৬০%-এ পৌঁছেছে। এ রূপান্তরে বায়ু ও সৌরবিদ্যুৎ প্রধান ভূমিকা রেখেছে। এনইএ’র তথ্য অনুযায়ী—চীনের বায়ু ও সৌরবিদ্যুৎ স্থাপনক্ষমতা ২০২০ সালের ৫৩ কোটি কিলোওয়াট থেকে বেড়ে ২০২৫ সালের জুলাইয়ে ১৬৮ কোটি কিলোওয়াটে পৌঁছেছে। এই সময়ে নতুন জ্বালানি প্রযুক্তি ও সরঞ্জামে চীন বিশ্বে শীর্ষেও উঠে এসেছে। বিশ্বে নতুন জ্বালানি–সম্পর্কিত পেটেন্টের ৪০ শতাংশেরও বেশি এখন চীনের দখলে। হাইড্রোজেন জ্বালানিতেও এগিয়ে চীন। ২০২৪ সালে চীনের হাইড্রোজেন উৎপাদন ও ব্যবহার ৩ কোটি ৬০ লাখ টন ছাড়িয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ। হাইড্রোজেন উৎপাদনে বিশ্বের মোট সক্ষমতার অর্ধেকেরও বেশি আছে চীনে। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.