২০২৫ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে চীনের অন্যতম শীর্ষ রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক এগ্রিকালচারাল ব্যাংক অব চায়না।
সোমবার প্রকাশিত প্রতিবেদনে ব্যাংকিং কার্যক্রমের সম্প্রসারণসহ মুনাফা ও রাজস্বে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির তথ্য তুলে ধরা হয়েছে।
ব্যাংক সংশ্লিষ্ট মহল জানিয়েছে, ২০২৫ সালে তাদের মোট অর্থায়নের ক্ষেত্রে যৌক্তিক ও টেকসই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বছরের শেষ নাগাদ ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৮ ট্রিলিয়ন ইউয়ান । এতে মোট ঋণের পরিমাণ ছিল ২৭ দশমিক ১৩ ট্রিলিয়ন ইউয়ান, যা বছরের শুরুর তুলনায় ২ দশমিক ২৩ ট্রিলিয়ন ইউয়ান বেশি।
বাস্তব অর্থনীতিতে বিশেষ গুরুত্ব দেশের বাস্তব অর্থনীতিকে শক্তিশালী করতে এ ব্যাংকটি কার্যকর ভূমিকা রাখছে। স্থিতিশীল সম্পদের মান ঋণ আদায় ও সম্পদের গুণগত মানও সন্তোষজনক পর্যায়ে রয়েছে। তবে, ২০২৫ সালের শেষ নাগাদ ব্যাংকের খেলাপি ঋণের হার ছিল ১ দশমিক ২৭ শতাংশ।
সূত্র: সিএমজি